Skip to main content

আদরের নৌকো - চন্দ্রবিন্দু

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়

ধুয়ে যায় আদরের পথ ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিং এর ঘুম ঘোরে টুপ করে কাঁদল জল
ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁসে থাক একলাটি থাক

এ জন্মের রেল গাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখ চোরা শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ

এ জন্মের রেল গাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়

Comments