Skip to main content

কি নামে ডেকে বলবো তোমাকে

কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।।

পালাতে পারি নি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে।
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।।

Comments

Popular posts from this blog

এ কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় ~ দাউদ হায়দার

জন্ম আমার কালো সূর্যের কালো জ্যোৎস্নার কালো বন্যায় ভেসে এসেছি তোমাদের এই তিলোত্তমা শহরে কল্পিত ঈশ্বর আমার দোসর; পায়ে তার ঘুঙুর; হৃদয়ে মহৎ পূজো চুনকামে মুখবয়ব চিত্রিত; আ...